জেপি নাড্ডার সভার আগেই বর্ধমান শহরে তৃনমূলের ব্যানার, ফেষ্টুন ছেঁড়ার অভিযোগ
দি নিউজ লায়ন ; জেপি নাড্ডার সভার আগেই বর্ধমান শহরে তৃনমূল কংগ্রেসের ব্যানার, ফেস্টুন সহ তৃনমূল কংগ্রেসের নেত্রী ছবি ছিঁড়ে দেওয়া অভিযোগ উঠলো বিজেপির দুষ্কৃতিদের বিরুদ্ধে। বর্ধমান শহরের ২৫ নম্বর ওয়ার্ডের লাকুড়ি এলাকায় রাস্তার ধারে লাগানো ছিল ব্যানার, ফেস্টুন ও তৃণমূল নেত্রীর ছবি।
সেগুলি শনিবার ভোরে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। তাছাড়া বর্ধমান শহরের বিসিরোড ও জিটিরোড় এলাকায় এলাকায় একই ঘটনা ঘটে। তৃনমূল কংগ্রেসের জেলার মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান, “জেপি নাড্ডার সভাকে ঘিরে বাইরে থেকে লোক নিয়ে এসে শহরে অশান্তি পাকানোর চেষ্টা করছে।
অশান্তি পাকানোর চেষ্টায় মুখ্যমন্ত্রীর ছবি সহ ব্যানার ও ফেস্টুন রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে বিজেপির দুষ্কৃতিরা। আমরা থানায় অভিযোগ করেছি। আমরা পুলিশের কাছে রাস্তার সিসিটিভি দেখে চিহ্নিন্ত করে বিজেপির দুষ্কৃতিদের শাস্তির দাবী করেছি।“ যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করেছে।

Post a Comment